mirsaraibarta
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর আবাসন প্রকল্পে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করে আসছিলেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা আদুরি বেগম (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আদুরি বেগমের আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি ওই দম্পতির সাথেই ঈদুলপুর আবাসন প্রকল্পে থাকতেন।

গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে সে আরও একাধিকবার একই কাজ করে।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা আদুরি বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, সরলতার সুযোগ নিয়ে আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।

আসামিকে আটক করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।