mirsaraibarta
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এ মিছিল করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা রবিউল হায়দারের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনীর উত্তর পাশে শশী কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভিডিওটি আজকের নয়, আগের কোনো ভিডিও হতে পারে, যা আজ সামনে এসেছে।

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় আনোয়ারা থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
415 Unsupported Media Type

415 Unsupported Media Type


openresty/1.31.1.1