ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) ; খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত
দুস্ত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কতৃক বরাদ্দকৃত সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন,তাদের পাশে দাঁড়ানোর জন্য খাগড়াছড়ির গণমানুষের নেতা ওয়াদুদ ভূইয়া এমপি মহোদয় সরকারী বরাদ্দ এনেছেন। এ ধরনের সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল সরকার, সুবিধাভোগীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার ০৭টি ইউনিয়নের ৩০ জন এবং পৌরসভা এলাকায় ৭৪ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫০০০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২০,০০০ টাকা বিতরণ করা হয়।

