জাতীয় সংসদ নির্বাচন Archives - mirsaraibarta.com https://mirsaraibarta.com/category/জাতীয়-সংসদ-নির্বাচন/ mirsaraibarta.com Thu, 12 Mar 2026 09:26:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://mirsaraibarta.com/wp-content/uploads/2024/11/Untitled-design-2-150x150.png জাতীয় সংসদ নির্বাচন Archives - mirsaraibarta.com https://mirsaraibarta.com/category/জাতীয়-সংসদ-নির্বাচন/ 32 32 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু https://mirsaraibarta.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/ https://mirsaraibarta.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/#respond Thu, 12 Mar 2026 09:26:17 +0000 https://mirsaraibarta.com/?p=5524 জাতীয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়েছে।  পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রয়েছে। আজকের অধিবেশনের দলীয় কৌশল নির্ধারণে গতকাল বুধবার সরকার ও বিরোধীদলীয় এমপিরা আলাদা সংসদীয় দলের বৈঠক […]

The post ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু appeared first on mirsaraibarta.com.

]]>
জাতীয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়েছে। 

পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রয়েছে। আজকের অধিবেশনের দলীয় কৌশল নির্ধারণে গতকাল বুধবার সরকার ও বিরোধীদলীয় এমপিরা আলাদা সংসদীয় দলের বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত স্পষ্ট হয়নি– শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন।

গতকালের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট (আপত্তি) সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়ন চায়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়েই দুপক্ষের মধ্যে মূলত মতবিরোধ তৈরি হয়েছে।

The post ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
জাতীয় সংসদের হুইপ হলেন আলহাজ্ব মো. জি কে গউছ ; প্রজ্ঞাপন জারি https://mirsaraibarta.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%87%e0%a6%aa-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86/ https://mirsaraibarta.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%87%e0%a6%aa-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86/#respond Mon, 02 Mar 2026 17:43:21 +0000 https://mirsaraibarta.com/?p=5432 অনলাইন ডেস্ক : হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি অবিলম্বে তার নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন। জাতীয় সংসদের হুইপ হিসেবে তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা […]

The post জাতীয় সংসদের হুইপ হলেন আলহাজ্ব মো. জি কে গউছ ; প্রজ্ঞাপন জারি appeared first on mirsaraibarta.com.

]]>

অনলাইন ডেস্ক : হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি অবিলম্বে তার নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন।

জাতীয় সংসদের হুইপ হিসেবে তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিশেষ করে দলীয় শৃঙ্খলা রক্ষা, অধিবেশনে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং আইন প্রণয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন তিনি।

আলহাজ্ব মো. জি কে গউছ দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হওয়ার পর তিনি জাতীয় সংসদের হুইপ হিসেবে মনোনীত হলেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তির সংবাদে স্থানীয় ও কেন্দ্রীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

The post জাতীয় সংসদের হুইপ হলেন আলহাজ্ব মো. জি কে গউছ ; প্রজ্ঞাপন জারি appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%87%e0%a6%aa-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86/feed/ 0
প্রথম অধিবেশন : ১২ মার্চ বসছে সংসদ,নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার https://mirsaraibarta.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%b8/ https://mirsaraibarta.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%b8/#respond Sun, 22 Feb 2026 12:48:06 +0000 https://mirsaraibarta.com/?p=5367 স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের অধিবেশন আহ্বান […]

The post প্রথম অধিবেশন : ১২ মার্চ বসছে সংসদ,নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের অধিবেশন আহ্বান নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন এবং তা ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে।’

তিনি জানান, অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।

রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি সম্পর্কে সরকার অবগত হয়েছে। তিনি সংশ্লিষ্টদের তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

The post প্রথম অধিবেশন : ১২ মার্চ বসছে সংসদ,নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%b8/feed/ 0
আইনশৃঙ্খলার উন্নতিসহ ৩ বিষয়ে প্রাথমিক অগ্রাধিকার নতুন সরকারের https://mirsaraibarta.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a9-%e0%a6%ac/ https://mirsaraibarta.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a9-%e0%a6%ac/#respond Wed, 18 Feb 2026 14:04:09 +0000 https://mirsaraibarta.com/?p=5336 স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সমস্যা না হওয়া—এসব বিষয়কে প্রাথমিক অগ্রাধিকার হিসেবে নতুন সরকার কাজ শুরু করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রথম কেবিনেট বৈঠকে ১৮ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, […]

The post আইনশৃঙ্খলার উন্নতিসহ ৩ বিষয়ে প্রাথমিক অগ্রাধিকার নতুন সরকারের appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো সমস্যা না হওয়া—এসব বিষয়কে প্রাথমিক অগ্রাধিকার হিসেবে নতুন সরকার কাজ শুরু করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রথম কেবিনেট বৈঠকে ১৮ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী সরকারের সচিব এবং সব কর্মকর্তাকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগের দিন মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এছাড়া ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সচিবালয়ে পৌঁছে বৈঠক শুরু করেন।

বেলা তিনটায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয় তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠক করা হলো প্রথামাফিক। বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য ও উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মন্ত্রী ও উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন। ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হবে, যা পরে প্রকাশ করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, অগ্রাধিকার হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে কোনো সমস্যা না হওয়া নিশ্চিত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা—বিশেষ করে তারাবিহ ও ইফতারের সময়—মূল অগ্রাধিকার হিসেবে রয়েছে।

এই অগ্রাধিকারগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা দুই-এক দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীকে উপস্থাপন করবেন এবং পরবর্তী নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সচিবদের সঙ্গে আলাপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে রায় দিয়েছেন। তাই সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সচিবেরা আন্তরিকভাবে কাজ করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ কার সঙ্গে যুক্ত, তা দেখা হবে না। সবাইকে মেধার ভিত্তিতে যাচাই করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, জনগণ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার বিবেচনা করে ভোট দিয়েছেন। সেই ইশতেহার অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে সব সচিবের মেধা ও পেশাদারিত্ব কাজে লাগানো দেশের জন্য লাভজনক হবে।

The post আইনশৃঙ্খলার উন্নতিসহ ৩ বিষয়ে প্রাথমিক অগ্রাধিকার নতুন সরকারের appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a9-%e0%a6%ac/feed/ 0
সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী https://mirsaraibarta.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/ https://mirsaraibarta.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#respond Wed, 18 Feb 2026 12:21:13 +0000 https://mirsaraibarta.com/?p=5328 নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ভাষণ দেবেন তিনি।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। […]

The post সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী appeared first on mirsaraibarta.com.

]]>

নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ভাষণ দেবেন তিনি। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বুধবার দিনের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে তার নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বেলা ১২টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই সঙ্গে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।

The post সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/feed/ 0
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ https://mirsaraibarta.com/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/ https://mirsaraibarta.com/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/#respond Tue, 17 Feb 2026 17:24:14 +0000 https://mirsaraibarta.com/?p=5292 অনলাইন ডেস্ক ; শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) […]

The post ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ appeared first on mirsaraibarta.com.

]]>

অনলাইন ডেস্ক ; শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও সম্মতি জ্ঞাপন করা হয়েছে। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

একই সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য আলাদা গেজেটও প্রকাশ করা হয়েছে।

The post ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/feed/ 0
শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী https://mirsaraibarta.com/%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%aa/ https://mirsaraibarta.com/%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%aa/#respond Tue, 17 Feb 2026 16:18:40 +0000 https://mirsaraibarta.com/?p=5275 স্টাফ রিপোর্টার : বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন। শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। […]

The post শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন।

শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, শেখ রবিউল আলম। টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।

অপরদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নুরুল হক নুর।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আগে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানস্থলে এ সময় তারেক রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান ও পরে নথিতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ উপলক্ষে দেশি-বিদেশি কয়েক’শ অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

The post শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%aa/feed/ 0
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান https://mirsaraibarta.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5/ https://mirsaraibarta.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5/#respond Tue, 17 Feb 2026 16:01:46 +0000 https://mirsaraibarta.com/?p=5270 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। এর আগে, সকালে ত্রয়োদশ […]

The post প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান appeared first on mirsaraibarta.com.

]]>
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

এর আগে, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি হচ্ছে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে।

জানা যায়, আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে৷

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দেশের ইতিহাসে দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন।

অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

The post প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%a5/feed/ 0
মিরসরাইয়ে ভোটকেন্দ্র থেকে ছাত্রদল কর্মী গ্রেপ্তার https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87/#respond Thu, 12 Feb 2026 10:47:35 +0000 https://mirsaraibarta.com/?p=5177 স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই আসনে উপজেলার ৬নম্বর ইছাখালী ৭নম্বর ওয়ার্ড চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করায় মোবারক হোসেন অপু নামে এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১ টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে ধানের শীষের সমর্থক ছাত্রদলকর্মী অপুকে আটক করেছে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিষয়টি […]

The post মিরসরাইয়ে ভোটকেন্দ্র থেকে ছাত্রদল কর্মী গ্রেপ্তার appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই আসনে উপজেলার ৬নম্বর ইছাখালী ৭নম্বর ওয়ার্ড চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করায় মোবারক হোসেন অপু নামে এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১১ টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে ধানের শীষের সমর্থক ছাত্রদলকর্মী অপুকে আটক করেছে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান।

তিনি বলেন, দুপক্ষের মধ্যে হট্রগোলের সময় এক ছাত্রদলের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কেন্দ্রের পরিস্থিতি ভালো।

The post মিরসরাইয়ে ভোটকেন্দ্র থেকে ছাত্রদল কর্মী গ্রেপ্তার appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87/feed/ 0
মিরসরাইয়ে নির্বাচনি সরঞ্জাম নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন প্রিসাইডিং কর্মকর্তা https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%9e/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%9e/#respond Wed, 11 Feb 2026 16:22:46 +0000 https://mirsaraibarta.com/?p=5163 স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক প্রিসাইডিং কর্মকর্তা। তার নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, দুপুরে বিভিন্ন […]

The post মিরসরাইয়ে নির্বাচনি সরঞ্জাম নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন প্রিসাইডিং কর্মকর্তা appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক প্রিসাইডিং কর্মকর্তা। তার নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে যান প্রিসাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার সময় মিরসরাই কলেজের প্রভাষক বরুণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ঈশান বলেন, বরুনকান্তি সাহা নামে একজনকে অসুস্থ অবস্থায়  আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।  ওই সময় তার প্রেশার বেড়ে গিয়েছিল।  পরীক্ষার পর তাকে রিলিজ দেয়া হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, বুধবার(১১ ফেব্রুয়ারি) প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে যান।

তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরে ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

The post মিরসরাইয়ে নির্বাচনি সরঞ্জাম নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন প্রিসাইডিং কর্মকর্তা appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%9e/feed/ 0