মিরসরাই উপজেলা Archives - mirsaraibarta.com https://mirsaraibarta.com/category/মিরসরাই-উপজেলা/ mirsaraibarta.com Tue, 14 Apr 2026 14:33:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://mirsaraibarta.com/wp-content/uploads/2024/11/Untitled-design-2-150x150.png মিরসরাই উপজেলা Archives - mirsaraibarta.com https://mirsaraibarta.com/category/মিরসরাই-উপজেলা/ 32 32 মিরসরাইয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ; দুইটি ট্রাক জব্দ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf/#respond Tue, 14 Apr 2026 14:33:35 +0000 https://mirsaraibarta.com/?p=5727 স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাটাছরা এলাকা থেকে গাড়ি দুইটি জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। […]

The post মিরসরাইয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ; দুইটি ট্রাক জব্দ appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাটাছরা এলাকা থেকে গাড়ি দুইটি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।

ওসি কাজী নাজমুল হক বলেন, ‘সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছরা এলাকার নুরুল হক প্রকাশ নুরুল্লার বাড়ির সামনে কৃষি জমি থেকে রাতের আধারে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে কিছু চক্র।

মাটি কাটায় অভিযুক্ত শাহানুর আলী প্রকাশ রুবেল (৩২), ফিরোজ (৪১) ও জয় (২৪) অজ্ঞাত ৫/৬ জন মাটি ভর্তি ট্রাক দুইটি রেখে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রায় ১৫০ ঘনফুট মাটিসহ ট্রাক দুইটি জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘পলাতক ও অজ্ঞাত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় বালুমহাল ও মাটি ব্যপস্থাপনা আইন ২০১০ ধারা-১৫ (১) আইনে মামলা নং-১৩ দায়ের করা হয়েছে।’

The post মিরসরাইয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ; দুইটি ট্রাক জব্দ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
মিরসরাইয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ; ২টি মেশিন, ৩০০০ ফিট পাইপ জব্দ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2/#respond Mon, 13 Apr 2026 15:40:52 +0000 https://mirsaraibarta.com/?p=5720 স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামের রিজার্ভ ফরেস্ট এলাকায় ছড়া থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বনবিভাগ ও জোরারগঞ্জ থানা ফোর্সসহ অভিযান পরিচালনা করেছে। পাহাড়ের দূর্গম স্থানে অবস্থিত ছড়া হতে প্রায় ৩০০০ ফুট পাইপ ও শক্তিশালী শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাহাড় বেষ্টিত উপত্যকায় জমা করায় অভিযান পরিচালনা করে […]

The post মিরসরাইয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ; ২টি মেশিন, ৩০০০ ফিট পাইপ জব্দ appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামের রিজার্ভ ফরেস্ট এলাকায় ছড়া থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বনবিভাগ ও জোরারগঞ্জ থানা ফোর্সসহ অভিযান পরিচালনা করেছে।

পাহাড়ের দূর্গম স্থানে অবস্থিত ছড়া হতে প্রায় ৩০০০ ফুট পাইপ ও শক্তিশালী শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে পাহাড় বেষ্টিত উপত্যকায় জমা করায় অভিযান পরিচালনা করে ২টি মেশিন, ৩০০০ ফিট দীর্ঘ পাইপ ও আনুষাঙ্গিক স্থাপনা বিনষ্ট করা হয়। অভিযুক্ত কাউকে উপস্থিত পাওয়া যায়নি।

একই এলাকায় আরেকটি সাইট হতে এক্সকেভেটর দিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় কাউকে পাওয়া না যাওয়ায় ২টি ব্যাটারি জব্দ করা হয়।

The post মিরসরাইয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ; ২টি মেশিন, ৩০০০ ফিট পাইপ জব্দ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2/feed/ 0
মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ; গ্রেফতার ১ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be/#respond Sun, 12 Apr 2026 14:32:59 +0000 https://mirsaraibarta.com/?p=5708 স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে আটটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক […]

The post মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ; গ্রেফতার ১ appeared first on mirsaraibarta.com.

]]>

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে আটটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গ্রেফতার আসামিরা হলেন : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আসার খবর পেয়ে শনিবার রাত পৌনে ৮টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

এসময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, র‌্যাব-৭ ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে রাতে থানায় হস্তান্তর করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার (১২ এপ্রিল) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

The post মিরসরাইয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ; গ্রেফতার ১ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a6%be/feed/ 0
মীরসরাইয়ে পেটে রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু! https://mirsaraibarta.com/5698-2/ https://mirsaraibarta.com/5698-2/#respond Tue, 07 Apr 2026 20:49:20 +0000 https://mirsaraibarta.com/?p=5698 স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের ওপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাশরুর […]

The post মীরসরাইয়ে পেটে রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু! appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার সময় অসাবধানতাবশত পেছনে রডের ওপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়। আহত অবস্থায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা-সংলগ্ন হাজী বদরুল আলম বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়ার চেষ্টার এক পর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের রডের ওপর পড়ে গেলে তার পেটে রড ঢুকে যায়।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত বলেন, জরুরি বিভাগে একটি শিশুকে নিয়ে আসা হয়। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢোকার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

The post মীরসরাইয়ে পেটে রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু! appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/5698-2/feed/ 0
মিরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত ৮ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82/#respond Wed, 01 Apr 2026 11:17:57 +0000 https://mirsaraibarta.com/?p=5686 স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ সংঘর্ষ শুরু হয়, যা থেমে থেমে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। ঘটনার পর বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়কে […]

The post মিরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত ৮ appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে গাছ ও বালু বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ সংঘর্ষ শুরু হয়, যা থেমে থেমে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।

ঘটনার পর বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়কে উভয় পক্ষকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়, যা পুরো এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

আহতরা হলেন : সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল ও মো. ফারুকসহ আরও কয়েকজন রয়েছেন। তারা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়ক দিয়ে যাওয়া কাঠবোঝাই ট্রাক থেকে ১ হাজার টাকা এবং বালুবোঝাই ট্রাক থেকে ৫০০ টাকা করে দীর্ঘদিন ধরে চাঁদা নেওয়া হতো। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবদল নেতা মোহাম্মদ আলমগীর এবং স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে এই টাকা তোলা শুরু হয়।

তবে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এ নুর উদ্দিনের নেতৃত্বে নতুন আরেকটি গ্রুপ দায়িত্ব নেয়। এরপর থেকেই দুই পক্ষের বিরোধ বাড়তে থাকে।

মঙ্গলবার টাকা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর আলমগীর গ্রুপের লোকজন হামলা চালালে তার সমর্থকেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফরেস্ট অফিস এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে যুবদল/বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে, বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনাও ঘটেছে।

তাদের অভিযোগ, এসব ঘটনায় এলাকায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘ফরেস্ট অফিস এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।’

The post মিরসরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত ৮ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82/feed/ 0
মীরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81/#respond Fri, 27 Mar 2026 14:26:57 +0000 https://mirsaraibarta.com/?p=5664 স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন। আজ শুক্রবার (২৭ মার্চ) তারিখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভার প্রশাসক […]

The post মীরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : মীরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন।

আজ শুক্রবার (২৭ মার্চ) তারিখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন : বারইয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক সফল আহ্বায়ক জনাব দিদারুল আলম মিয়াজি।

The post মীরসরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81/feed/ 0
মিরসরাইয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা : নিহত ১,আহত-১ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8/#respond Sat, 21 Mar 2026 09:34:07 +0000 https://mirsaraibarta.com/?p=5615 স্টাফ রিপোর্টার : নিজের প্রাইভেটকার চালিয়ে চট্টগ্রাম থেকে নিজের এলাকায় কুমিল্লায় যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব (৪৫)। পথিমধ্যে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। শনিবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক আইয়ুব […]

The post মিরসরাইয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা : নিহত ১,আহত-১ appeared first on mirsaraibarta.com.

]]>

স্টাফ রিপোর্টার : নিজের প্রাইভেটকার চালিয়ে চট্টগ্রাম থেকে নিজের এলাকায় কুমিল্লায় যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব (৪৫)।

পথিমধ্যে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

শনিবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক আইয়ুব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) সকালে এনামুল হক আইয়ুব নিজের গাড়ি ড্রাইভ করে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার হায়াতুন নবী বলেন, খবর পেয়ে আমাদের সদস্যরা গিয়ে গাড়ির ভিতরে আটকে থাকা নিহত এনামুল হক আইয়ুবের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী বলেন, নিহত এনামুল হক আইয়ুব ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিলেন।

মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি আমরা।

দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post মিরসরাইয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা : নিহত ১,আহত-১ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9f%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8/feed/ 0
মিরসরাইয়ে ঝরনায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b2-%e0%a6%85/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b2-%e0%a6%85/#respond Thu, 19 Mar 2026 18:26:37 +0000 https://mirsaraibarta.com/?p=5602 স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার কূপের পানিতে এক যুবকের মরদেহ ভেসে ওঠে। পরে লোকজন খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া […]

The post মিরসরাইয়ে ঝরনায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার কূপের পানিতে এক যুবকের মরদেহ ভেসে ওঠে। পরে লোকজন খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাহলাঙ্গ মারমা বলেন, খবর পেয়ে নাপিত্তাছড়া ঝরনার কূপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহটি মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, বৃহস্পতিবার বিকেলে নাপিত্তাছড়া ঝরনায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধারকৃত মরদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হবে।

The post মিরসরাইয়ে ঝরনায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b2-%e0%a6%85/feed/ 0
মিরসরাইয়ের বামনসুন্দর খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%96/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%96/#respond Mon, 16 Mar 2026 10:03:51 +0000 https://mirsaraibarta.com/?p=5578 শফিকুর রহমান( শফিক),চট্টগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি […]

The post মিরসরাইয়ের বামনসুন্দর খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী appeared first on mirsaraibarta.com.

]]>
শফিকুর রহমান( শফিক),চট্টগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, এমপি।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন(এমপি) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াঁ ও চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।

The post মিরসরাইয়ের বামনসুন্দর খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%96/feed/ 0
মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8/ https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8/#respond Sun, 15 Mar 2026 10:46:56 +0000 https://mirsaraibarta.com/?p=5572 স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পৌরবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে মিরসরাই পৌরসভার মহাসড়কের পাশসহ বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা, ফুট ওভারব্রিজের আশপাশে লাগানো অপ্রয়োজনীয় […]

The post মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান appeared first on mirsaraibarta.com.

]]>
স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পৌরবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে মিরসরাই পৌরসভার মহাসড়কের পাশসহ বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা, ফুট ওভারব্রিজের আশপাশে লাগানো অপ্রয়োজনীয় ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় সড়ক ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।

এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় মিরসরাইকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার রাখা সবার দায়িত্ব।

পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন বলেন, শুধু পরিষ্কার করলেই হবে না, সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা ও অপ্রয়োজনীয় ব্যানার-পোস্টার লাগানো থেকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন মিরসরাই গড়ে তুলতে পারব।

এ সময় সহযোগিতায় এগিয়ে আসেন সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইনজামামুল হক ইমন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসানসহ নেতাকর্মীরাও অংশ নেন।

The post মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান appeared first on mirsaraibarta.com.

]]>
https://mirsaraibarta.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0