স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনজন আসামী হলেন : ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করে।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন,আটক তিন ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

