
আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
দগ্ধরা হলেন : মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)।
চমেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
