অনলাইন ডেস্ক : বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার পিস ইয়াবাসহ ফরিদা বেগম (৫৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের নাগেরবাজার এলাকায় ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী। ওই ভাতের হোটেলটি তিনিই পরিচালনা করছেন। ধারণা করা হচ্ছে যে হোটেলের পাশাপাশি তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।
ফরিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হোটেল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

