mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মা‌টিরাঙ্গায় জ্বালানি তেল জব্দ ; ব্যবসায়ীকে ০৫ (পাঁচ হাজার) জরিমানা

অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে মনির হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, মনির হোসেন তার বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার ঘর থেকে একটি ড্রামে সংরক্ষিত ২০০ লিটার অকটেন জব্দ করা হয়।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি দোকানের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী হাজারি এন্টারপ্রাইজ এর অভিযুক্ত মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, জরিমানার পাশাপাশি জব্দকৃত জ্বালানি তেল নির্ধারিত বাজার মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।