mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা আয়োজন করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে মাটিরাঙ্গা উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন।

উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (চেয়ারম্যান), যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল সহ উপজেলা পৌর ও ইউনিয়ন থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তারা নির্বাচনী পরিবেশ, ভোটার উপস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করতে এবং জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার আদায় এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা তাদের মতামত প্রদান করেন এবং নির্বাচনের সময়কার অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন।

এসব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

শেষে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।