mirsaraibarta
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে পৌরবাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে মিরসরাই পৌরসভার মহাসড়কের পাশসহ বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা, ফুট ওভারব্রিজের আশপাশে লাগানো অপ্রয়োজনীয় ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় সড়ক ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।

এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় মিরসরাইকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিষ্কার রাখা সবার দায়িত্ব।

পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন বলেন, শুধু পরিষ্কার করলেই হবে না, সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা ও অপ্রয়োজনীয় ব্যানার-পোস্টার লাগানো থেকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন মিরসরাই গড়ে তুলতে পারব।

এ সময় সহযোগিতায় এগিয়ে আসেন সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইনজামামুল হক ইমন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসানসহ নেতাকর্মীরাও অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।