
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় চেকপোস্টের দিকে আসা দুটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, চোরাই পথে ভারত থেকে আনা ১৯টি গরুসহ চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
এছাড়া গরু পরিবহনে ব্যবহৃত দুইটি পিকআপ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
