mirsaraibarta
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে নিজ উদ্যাগে সড়ক সংস্কার করলেন ; কৃষকদলের আহ্বায়ক আশরাফ

অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুর রহমান (শফিক),প্রেসবিডি২৪.কম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়া পাড়া সংযোগ সড়কের দীর্ঘদিনের দুর্ভোগ অবশেষে কাটতে শুরু করেছে।

জরাজীর্ণ ও চলাচল অনুপযোগী হয়ে পড়া সড়কটি নিজ উদ্যোগে সংস্কার কাজের উদ্বোধন করেছেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।

বুধবার (৪ মার্চ) সকালে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সড়কটির আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সাবেক ছাত্রনেতা শোয়েব হাসান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অযত্ন ও অবহেলায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

বর্ষাকালে কাদা ও পানিতে সড়কটি একপ্রকার অচল হয়ে পড়ত।

মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান জানান, এই সড়কটি পূর্ব মায়ানী এলাকার গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক। এটি সংস্কার হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীসহ সকলের চলাচল সহজ হবে।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় তিনি নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছেন। আমরা যদি যার যার অবস্থান থেকে এমন ছোট ছোট উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাই, তাহলে বড় বাজেটের অপেক্ষা না করেও অনেক সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।