mirsaraibarta
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সিসিটিভি বসানো নিয়ে মারামারি ; আহত ৬

অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে সিসিটিভি ক্যামেরা বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধাসহ ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন : মো. আলমগীর (৫৫), সুফিয়া খাতুন (৭৫), রোকেয়া আক্তার (৪৪), সেলিনা আক্তার (৫৫), ফারহানা আক্তার সুমি (৩৫) ও মুসলিম উদ্দিন (৩০)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নাজিরপাড়া এলাকায় মো. আলমগীরের বাড়ির সামনে বাঁধা একটি গরু চুরির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় প্রতিবেশী মুসলিম উদ্দিনের সঙ্গে আলমগীরের পরিবারের বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার বিকেলে বাড়ির পাশে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আলমগীরের ভাই মোহাম্মদ হারুন অভিযোগ করেন, সাইদুল ইসলামের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তাদের বাড়ি ঘেরাও করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে তার মা, স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে আলমগীরদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ জায়গার পাশে সিসিটিভি ক্যামেরা বসাতে গেলে বাধা দিলে উল্টো তাদের ওপর হামলা করা হয়। এতে তার ভাই মুসলিম উদ্দিন গুরুতর আহত হয়েছেন এবং তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা বিকেল চারটার দিকে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সাইদুল ইসলাম তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।