mirsaraibarta
ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : থাইল্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই পদত্যাগপত্র দেবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।’

ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। এছাড়া গতকালই আমার স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। তাই দেশে ফিরে এসেছি।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রসঙ্গে স্পিকার বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তার দেশে ফেরায় রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা আরও জোরালো হয়েছে।

গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন।

এদিকে একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-ও বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
415 Unsupported Media Type

415 Unsupported Media Type


openresty/1.31.1.1