mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ৭০০ ঘর ছাই!

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ৭শ’ শেড (ঘর) পুড়ে গেছে।

আগুনে পুড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য জানা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, ‘আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।