mirsaraibarta
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (৪ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হালিমা বেগম (৬০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

হালিমা জানান, সকালে সিএনজিযোগে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চালক তাঁকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।

কিছুদূর যাওয়ার পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশের বেশে এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে বৃদ্ধার সঙ্গে কথা বলতে থাকেন।

একপর্যায়ে ওই ব্যক্তি ‘শয়তানের নিঃশ্বাস লাগানো’ করে একটি পাঁচ টাকার নোট তাঁর নাকের কাছে ধরেন। এরপরই হালিমা বেগম অচেতন হয়ে পড়লে তাঁর পরনে থাকা প্রায় সাড়ে ৪ আনা স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা) খুলে নেন। পরে তাঁকে মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রোর সামনে নামিয়ে দিয়ে চালক ও দরবেশ বেশধারী ব্যক্তি দ্রুত সেখান থেকে সটকে পড়েন বলে জানান ওই বৃদ্ধা।

হালিমা বেগম আরও জানান, জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তাঁর স্বর্ণালংকার নেই। পরে তিনি চেতন হলে মেয়ে বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।