mirsaraibarta
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বায়েজিদে হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত মো. কামালকে (২২) কক্সবাজার থেকে আটক করেছে এসআরবি।

গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. কামাল চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা মো. মুরাদের ছেলে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত কামাল কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৬ অক্টোবর সন্ধ্যায় এসআরবি-৭ ও কক্সবাজারের এসআরবি-১৫-এর একটি যৌথ দল লিংক রোড মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।