mirsaraibarta
ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ ; গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতার আসামিরা হলেন : চিরিরবন্দর উপজেলার রানীপুর (নিয়ামত শাহপাড়া) এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৫২) এবং কাহারোল উপজেলার গড়নুরপুর এলাকার মন্মথ চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮)।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কাহারোল থানাধীন ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল ইটুয়া গ্রামের কান্তা ইক্ষু ফার্মসংলগ্ন দক্ষিণ পাশে মো. মোফাজ্জল হোসেনের মুদির দোকানের সামনে দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের একপর্যায়ে সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পরিচালিত অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।