mirsaraibarta
ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগষ্ট ( বুধবার) জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা জুলাই আন্দোলনের শহীদের স্মরণে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের পর শুরু হয় আলোচনা পর্ব।

জুলাই অভ্যুত্থান ও তার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, ওসি জোরারগঞ্জের পক্ষে উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ, মিরসরাই প্রেস ক্লাব প্রতিনিধি আনোয়ার হোসেন, জুলাই ছাত্র আন্দোলন প্রতিনিধি মীরজাদা সোহেল প্রমুখ।

আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। আলোচনায় বক্তাগন বলেন জোর করে ক্ষমতায় থাকা কখনোই কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না জুলাই আন্দোলন এর অনন্য দৃষ্টান্ত।

একটি সমৃদ্ধিময় ও কল্যানমুখি দেশ হিসেবে আমাদের জনজীবনে শান্তি ফিরে আসুক । জুলাই শহীদদের প্রতি সকলেই বিনয়াবনত শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।