স্টাফ রিপোর্টার ; মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল, নাদিম হায়দার চৌধুরী এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ৩নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী হাজী নান্না বিরিয়ানী রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী রহিম উল্ল্যাহ রনি (৩৫), পিতা- মৃত মোহাম্মদ উল্লাহ, মাতা- হাসিনা আক্তার, গ্রাম- ছত্তরুয়া (সরকার তালুক), ৫নং ওয়ার্ড, মোহাম্মদ উল্লাহ সওদাগরের বাড়ী, ১নং করেরহাট ইউপি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম‘কে ১ কেজি গাঁজা সহ (২৩ মে) রাতে গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

