স্টাফ রিপোর্টার ; মঙ্গলবার (০৪ আগস্ট) নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশ অত্র থানাধীন তিলপাড়া এলাকায় ১ টি পিকআপ আটক করে।
পুলিশ পিকআপটি তল্লাশী করে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১। মোঃ আবুল হোসেন
পিতা-মৃত আঃ জলিল
সাং- নতুন গোদিগাঁও
থানা+জেলা-সুনামগঞ্জ
২। মোঃ রাশেদ মিয়া
পিতা-আঃ লতিফ
সাং- এরুয়াখাই
থানা-দোয়ারাবাজার
জেলা- সুনামগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, গ্রেফতারকৃত আবুল হোসেন এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।
এ-সংক্রান্তে নাসিরনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

