শফিকুর রহমান (শফিক) ;
দীর্ঘদিন অবহেলায় পরে থাকা কাজীগ্রাম ও মুন্সীগ্রাম সংযোগ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইছাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরাদুল হক ভূঁইয়া।
ইতিমধ্যে নিজ এলাকায় বাড়ীর মসজিদে যাওয়ার রাস্তা আরসিসি ঢালাই করে এলাকাবাসী ও মুসল্লীদের যাতায়াতের ব্যবস্হা করে দিয়েছেন তিনি।
এছাড়াও দেওখালী ব্রীজের আশপাশের ঝুকিপূর্ণ থাকা সড়কের সংস্কার করে দৈনন্দিন শত শত পথযাত্রীদের যাতায়াতের সু ব্যবস্হা করে দিয়েছেন।তার এমন মহতী উদ্যােগ ও জনকল্যাণে কাজের অগ্রগতি দেখে এলাকাবাসী মুগ্ধ।
এরাদুল হক ভূঁইয়া বলেন,আমার নেতা নুরুল আমিন (এমপি) দিক-নির্দেশনায়,আমি অত্র এলাকার মানুষদের দীর্ঘদিনের দূর্ভোগ দূর করতে চাই। এলাকার উন্নয়নে কাজ করে যাবো যাতে আমার কাজের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করার ইচ্ছে আছে। সবার সহযোগীতা কামনা করছি।

