mirsaraibarta
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিন কারাদণ্ড!

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় মরা মুরগি বিক্রির দায়ে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক শাহ সোয়েব।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে পুরান বাজারের আলামিন মুরগির আড়ত থেকে ৩৭টি মরা মুরগিসহ প্রায় ১৫০টি জবাই করা মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে পাঠানো হয়। সেখানে মরা মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়।

বিষয়টি জানাজানি হলে ৩৭টি মরা মুরগি নদীতে ফেলে দেওয়া হয়।

দোকান কর্তৃপক্ষ দাবি করেন, তারা যে ফার্ম থেকে মুরগি কিনে থাকেন সেখানে ভুলের কারণে মরা মুরগিগুলো এসেছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামিম নুর ইসলাম বলেন, মরা মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ফার্ম থেকে জবাই করে মুরগিগুলো আনা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।