mirsaraibarta
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দিলেন বিএনপি নেতা কাজল

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : ‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’ এই প্রতিপাদ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া’র পক্ষে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড পলাশপুর এলাকার পলাশপুর মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়া’র নির্দেশনায় ঈদের নির্মল আনন্দ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিপূর্বেও প্রিয় নেতা বহু জায়গায় অসহায়দের মাঝে দাড়িয়েছেন।

আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

এ সময় মা‌টিরাঙ্গা পৌর বিএন‌পি ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দগন সা‌থে ছি‌লেন। প‌রে এতিম‌দের সা‌থে ইফতার ক‌রেন তি‌নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।