
সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাটাছরা এলাকা থেকে গাড়ি দুইটি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক।
ওসি কাজী নাজমুল হক বলেন, ‘সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছরা এলাকার নুরুল হক প্রকাশ নুরুল্লার বাড়ির সামনে কৃষি জমি থেকে রাতের আধারে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে কিছু চক্র।
মাটি কাটায় অভিযুক্ত শাহানুর আলী প্রকাশ রুবেল (৩২), ফিরোজ (৪১) ও জয় (২৪) অজ্ঞাত ৫/৬ জন মাটি ভর্তি ট্রাক দুইটি রেখে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে প্রায় ১৫০ ঘনফুট মাটিসহ ট্রাক দুইটি জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘পলাতক ও অজ্ঞাত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় বালুমহাল ও মাটি ব্যপস্থাপনা আইন ২০১০ ধারা-১৫ (১) আইনে মামলা নং-১৩ দায়ের করা হয়েছে।’
