mirsaraibarta
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ; যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালাউদ্দিন (৩৬) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে সাহেরখালী ইউনিয়নের ভোরবাজার এলাকা থেকে তিনি আটক হন।

গ্রেপ্তার আসামি ছালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী মোল্লাপাড়া এলাকার এমদাদ আলী হাজী বাড়ির মহিউদ্দিনের ছেলে।

তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ছালাউদ্দিন এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করতে শুরু করেন এবং বিভিন্ন ধরনের অপরাধ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুর উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কেউ যদি ব্যক্তিগতভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, সেটা তার ব্যক্তিগত বিষয়; এর দায় সংগঠন বহন করবে না।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার রাতে ভোরবাজার থেকে ছালাউদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।