mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ দমনে মিরসরাই সার্কেল এএসপি নেতৃত্বে বিশেষ অভিযান : জব্দ ৬ টি মােটরসাইকেল

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুর রহমার (শফিক),স্পেশাল সিনিয়র রিপোর্টার : চট্টগ্রামের মিরসরাই পৌর সদর এলাকায় রেজিস্ট্রেশন বিহীন, অবৈধ মালিকানাধীন ও বৈধ ডকুমেন্টসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট অভিযান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী’র নেতৃত্বে মীরসরাই পৌর এলাকায় বিশেষ চেকপোস্ট অভিযান করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬খ্রি: কে সামনে রেখে যেকোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টির কাজে ব্যবহৃত হতে পারে এমন রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন আটক করা হয়।

এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারাতে ০৪ টি মোটর সাইকেল আরোহীদের মামলা ও ০৬ টি মোটর সাইকেল জব্দ করা হয়।

এসময় মীরসরাই থানা পুলিশের একটি দল ও মীরসরাই ট্রাফিক জোনের অফিসার ও ফোর্স বিশেষ চেকপোস্ট জোরদার কার্যক্রমে উপস্থিত ছিলেন।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরী বলেন, রেজিস্ট্রেশন বিহীন, অবৈধ মালিকানাধীন ও বৈধ ডকুমেন্টসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।