mirsaraibarta
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার ; গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরুর বাজারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ মডেল থানার সদস্যরা নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে টেকনাফ থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালান।

এ সময় যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ নবী (৪০) নামে এক ব্যক্তির পায়ের উরুতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় আরও দুইজন :  নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহানকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

আটক মোহাম্মদ নবী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ই)-এর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অপর দুজন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের উৎস ও এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।