স্টাফ রিপোর্টার : মিরসরাই উপজেলার হিঙ্গুলীতে ছাত্রদল নেতা মোস্তাক উদ্দিনের ক্রীড়া সামগ্রী বিতরণ।
তরুণ সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ নিয়েছেন ছাত্রদল নেতা মোস্তাক উদ্দিন সোহাগ। তিনি ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদল নেতা।

সম্প্রতি ২নং হিঙ্গুলী ইউনিয়নের আওতাধীন ৮নং ওয়ার্ডের তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এতে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান নিরব।
এ সময় মোস্তাক উদ্দিন সোহাগ বলেন, “তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে আমাদের এই উদ্যোগ। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।”

