mirsaraibarta
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে শ্রমিক দিবস উপলক্ষে ; আলোচনা সভা ও র‍্যালি

অনলাইন ডেস্ক
মে ১, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; মিরসরাই উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১ মে) সকালে স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জোরারগঞ্জ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন : সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউচুফ বিন আবু বকর। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির ভিত্তিতে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহজ হবে।

সভায় সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রেদোয়ানুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ শাখার আমীর নুরুল হুদা হামিদী।

অনুষ্ঠানে মাওলানা নুরনবী, মোস্তফা জিহাদী, মনজুর আলম সুমন, সফিউল আলম, ডাক্তার এহসানুল হক, শহিদুল ইসলাম, আনোয়ারুল আজীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরে একটি র‍্যালি বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।