mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে কৃষকদলের উদ্যোগে খাল খনন ও পরিষ্কার অভিযান

অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় উপজেলা কৃষকদলের উদ্যোগে মায়ানী ইউনিয়নের সৈদালী ও খৈয়াছড়া ইউনিয়নের চলমান খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

মিরসরাই উপজেলা কৃষকদল জানায়, বর্ষা মৌসুমে ভরাট ও দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত, জলাবদ্ধতা দূরীকরণ এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, ‘সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের সেচ সুবিধা বাড়াতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

এ সময় খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আশরাফ, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মায়ানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সহিদুল ইসলামসহ স্থানীয় কৃষকদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।