mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

শূন্য রানেই তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বিপদে!

অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। শূন্য রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে অজিরা।

বাংলাদেশে হয়ে ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আরেকটি পকেটে পুরেছেন আগের ম্যাচেও শুরুতে আঘাত হানা তাসকিন আহমেদ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১১ জুন) বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়। সিরিজের প্রথম ম্যাচে টসে জেতা অজিরা বাংলাদেশকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। সেই ম্যাচ তাঁরা হারে ৮৬ রানে।

এরপর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ভুলে যাওয়ার মতো এক শুরুই করলেন তারা।

এর আগে প্রথম ওডিআইতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। অজিদের বিপক্ষে ২১ বছর পর ওই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে টাইগাররা। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার একাদশ : ম্যাথু শর্ট, কুপার কনোলি, জশ ইংলিশ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, রেইলি, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
415 Unsupported Media Type

415 Unsupported Media Type


openresty/1.31.1.1