গ্রেফতার আসামিরা হলেন : উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কদমতলা এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫)। কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে মো. কামাল নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।
এছাড়া, অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মো. মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় একটি নম্বর বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।